পছন্দের প্রডাক্ট খুলে বিবরণ, দাম ও প্রয়োজনীয় অপশন দেখে Add To Cart চাপুন। এরপর Checkout-এ নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা দিয়ে অর্ডার সম্পন্ন করুন। অর্ডার করতে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
কী কী মাধ্যমে পেমেন্ট করা যাবে? ক্যাশ অন ডেলিভারি আছে কি?
সম্মানিত ক্রেতাদের কথা মাথায় রেখে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি চালু আছে! কারণ আমরাও চাই সম্মানিত ক্রেতারা তার পছন্দের কাপড় স্পর্শ করে ও নিজ চোখে দেখে ক্রয় করুক।
ডেলিভারি চার্জ কত এবং কত দিনে পাব?
লোকেশন ভেদে ডেলিভারি চার্জ পরিবর্তন হতে পারে আর সাধারণত ৩/৪ কর্মদিবসের মধ্যে আপনার পণ্য হাতে পাবেন। কিছু সময় লোকেশন ও ডেলিভারি সার্ভিসের কারণে ১/২ দিন এদিক ওদিক হতে পারে।
আমার অর্ডারের আপডেট কীভাবে জানব?
অর্ডার নম্বর ও অর্ডারের সময় দেওয়া মোবাইল নম্বর উল্লেখ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ডেলিভারি নিয়ে কোনো সমস্যা বা বিলম্ব হলেও এই তথ্যগুলো সঙ্গে রাখুন।
অর্ডার দেওয়ার পর প্রডাক্ট বা ঠিকানা পরিবর্তন কিংবা অর্ডার বাতিল করা যাবে কি?
হ্যাঁ, কোনো পরিবর্তন বা বাতিলের প্রয়োজন হলে অর্ডার নম্বরসহ যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। পরিবর্তন বা বাতিলের সুযোগ নির্ধারিত সময়সীমা ও শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
ভুল, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ পণ্য পেলে কী করব?
অর্ডার নম্বর, সমস্যার বিবরণ এবং পণ্য ও প্যাকেটের পরিষ্কার ছবিসহ নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যে আমাদের জানান। তথ্য যাচাই করে প্রযোজ্য নীতিমালা অনুযায়ী পরবর্তী করণীয় জানানো হবে।